• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এখন আমার সময় হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এখন আমার সময় হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এখন আমার সময় হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              এখন আমার সময় হল,
          যাবার দুয়ার খোলো খোলো ॥
হল দেখা, হল মেলা,   আলোছায়ায় হল খেলা–
          স্বপন যে সে ভোলো ভোলো ॥
              আকাশ ভরে দূরের গানে,
              অলখ দেশে হৃদয় টানে।
ওগো সুদূর, ওগো মধুর,   পথ বলে দাও পরানবঁধুর–
              সব আবরণ তোলো তোলো ॥

রাগ: আশাবরী-রামকেলী
তাল: দাদরা-ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ জানুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

এখন আমার সময় হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:চলি গো, চলি গো, যাই গো চলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওরে পথিক ওরে প্রেমিক (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑