• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোর পথিকেরে বুঝি এনেছ এবার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মোর পথিকেরে বুঝি এনেছ এবার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোর পথিকেরে বুঝি এনেছ এবার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোর    পথিকেরে বুঝি এনেছ এবার   মোর   করুণ রঙিন পথ!
          এসেছে এসেছে আহা   অঙ্গনে এসেছে, মোর   দুয়ারে লেগেছে রথ ॥
সে যে   সাগরপারের বাণী   মোর   পরানে দিয়েছে আনি, আহা
তার         আঁখির তারায় যেন গান গায় অরণ্যপর্বত ॥
          দুঃখসুখের এ পারে, ও পারে, দোলায় আমার মন–
          কেন অকারণ অশ্রুসলিলে ভরে যায় দু’নয়ন।
ওগো    নিদারুণ পথ, জানি– জানি   পুন নিয়ে যাবে টানি, আহা,   তারে–
          চিরদিন মোর যে দিল ভরিয়া যাবে সে স্বপনবৎ ॥

রাগ: ইমনকল্যাণ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1337
রচনাকাল (খৃষ্টাব্দ): 1926
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মোর পথিকেরে বুঝি এনেছ এবার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওরে পথিক ওরে প্রেমিক (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑