• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          তুমি    হঠাৎ-হাওয়ায় ভেসে-আসা ধন–
          তাই         হঠাৎ-পাওয়ায় চমকে ওঠে মন ॥
গোপন পথে আপন-মনে          বাহির হও যে কোন্‌ লগনে,
              হঠাৎ-গন্ধে মাতাও সমীরণ ॥
নিত্য যেথায় আনাগোনা      হয় না সেথায় চেনাশোনা,
              উড়িয়ে ধুলো আসছে কতই জন।
কখন পথের বাহির থেকে    হঠাৎ-বাঁশি যায় যে ডেকে,
              পথহারাকে করে সচেতন ॥

রাগ: খাম্বাজ-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1336
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার পথে পথে পাথর ছড়ানো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑