• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে
              তোমার পরশ আসে কখন কে জানে ॥
কী অচেনা কুসুমের গন্ধে,   কী গোপন আপন আনন্দে,
              কোন্‌ পথিকের কোন্‌ গানে ॥
সহসা দারুণ দুখতাপে   সকল ভুবন যবে কাঁপে,
     সকল পথের ঘোচে চিহ্ন   সকল বাঁধন যবে ছিন্ন
                   মৃত্যু-আঘাত লাগে প্রাণে–
              তোমার পরশ আসে কখন কে জানে ॥

রাগ: বেহাগ
তাল: অর্ধঝাঁপ
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ মাঘ, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ জানুয়ারি, ১৯২৮
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার ভাঙা পথের রাঙা ধুলায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑