• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার পথে পথে পাথর ছড়ানো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার পথে পথে পাথর ছড়ানো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার পথে পথে পাথর ছড়ানো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আমার       পথে পথে পাথর ছড়ানো।
          তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার বাঁশি তোমার হাতে           ফুটোর পরে ফুটো তাতে–
          তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥
তোমার হাওয়া যখন জাগে             আমার পালে বাধা লাগে–
          এমন করে গায়ে প’ড়ে সাগর-তরানো।
ছাড়া পেলে একেবারে               রথ কি তোমার চলতে পারে–
          তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥


রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1336
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হার মানালে গো, ভাঙিলে অভিমান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑