• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হার মানালে গো, ভাঙিলে অভিমান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হার মানালে গো, ভাঙিলে অভিমান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হার মানালে গো, ভাঙিলে অভিমান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হার মানালে গো, ভাঙিলে অভিমান   হায় হায়।
     ক্ষীণ হাতে জ্বালা   ম্লান দীপের থালা
                   হল খান্‌ খান্‌   হায় হায় ॥
     এবার তবে জ্বালো   আপন তারার আলো,
রঙিন ছায়ার   এই গোধূলি   হোক অবসান   হায় হায় ॥
                   এসো পারের সাথি–
     বইল পথের হাওয়া,   নিবল ঘরের বাতি।
     আজি বিজন ঘাটে,   অন্ধকারের ঘাটে
সব-হারানো নাটে   এনেছি এই গান     হায় হায় ॥

রাগ: ইমন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

হার মানালে গো, ভাঙিলে অভিমান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এবার রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার পথে পথে পাথর ছড়ানো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑