• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এবার রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এবার রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এবার   রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে।
আমার  সকল বাণী হল মগন সাঁঝের রঙে॥
মনে লাগে দিনের পরে    পথিক এবার আসবে ঘরে,
        আমার  পূর্ণ হবে পুণ্য লগন সাঁঝের রঙে॥
অস্তাচলের সাগরকূলের এই বাতাসে
ক্ষণে ক্ষণে চক্ষে আমার তন্দ্রা আসে।
সন্ধ্যাযূথীর গন্ধভারে    পান্থ যখন আসবে দ্বারে
        আমার    আপনি হবে নিদ্রাভগন সাঁঝের রঙে॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1919
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

এবার রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পথিক হে, ওই-যে চলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হার মানালে গো, ভাঙিলে অভিমান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑