• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার এই পথ-চাওয়াতেই আনন্দ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার এই পথ-চাওয়াতেই আনন্দ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার এই পথ-চাওয়াতেই আনন্দ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার এই   পথ-চাওয়াতেই   আনন্দ।
খেলে যায়   রৌদ্র ছায়া,   বর্ষা আসে   বসন্ত ॥
কারা এই   সমুখ দিয়ে   আসে যায়   খবর নিয়ে,
খুশি রই   আপন মনে– বাতাস বহে   সুমন্দ ॥
সারাদিন   আঁখি মেলে   দুয়ারে   রব একা,
শুভখন   হঠাৎ এলে   তখনি   পাব দেখা।
ততখন   ক্ষণে ক্ষণে   হাসি গাই   আপন-মনে,
ততখন   রহি রহি   ভেসে আসে   সুগন্ধ ॥


রাগ: খাম্বাজ-কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ চৈত্র, ১৩১৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1912
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমারে কে নিবি ভাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হাওয়া লাগে গানের পালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑