• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাওয়া লাগে গানের পালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হাওয়া লাগে গানের পালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হাওয়া লাগে গানের পালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হাওয়া লাগে গানের পালে–
মাঝি আমার, বোসো হালে ॥
          এবার ছাড়া পেলে বাঁচে,
          জীবনতরী ঢেউয়ে নাচে
এই বাতাসের তালে তালে ॥
     দিন গিয়েছে, এল রাতি,
          নাই কেহ মোর ঘাটের সাথি।
              কাটো বাঁধন, দাও গো ছাড়ি–
              তারার আলোয় দেব পাড়ি,
                        সুর জেগেছে যাবার কালে ॥

রাগ: পরজ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৬ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ মার্চ, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

হাওয়া লাগে গানের পালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার এই পথ-চাওয়াতেই আনন্দ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পথ দিয়ে কে যায় গো চলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑