• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমারে কে নিবি ভাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমারে কে নিবি ভাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমারে কে নিবি ভাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     আমারে     কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে।
আমার এই   মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যা রে ॥
     তোরা কোন্‌   রূপের হাটে   চলেছিস   ভবের বাটে,
          পিছিয়ে   আছি আমি   আপন ভারে–
     তোদের ওই   হাশিখুশি   দিবানিশি   দেখে মন   কেমন করে ॥
     আমার এই   বাঁধা টুটে   নিয়ে যা   লুটেপুটে–
     পড়ে থাক্‌   মনের বোঝা ঘরের দ্বারে–
          যেমন ওই এক নিমেষে   বন্যা এসে
                   ভাসিয়ে নে যায় পারাবারে ॥
     এত যে   আনাগোনা   কে আছে   জানাশোনা,
          কে আছে   নাম ধ’রে মোর ডাকতে পারে?
     যদি সে   বারেক এসে   দাঁড়ায় হেসে
                   চিনতে পারি দেখে তারে ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1296
রচনাকাল (খৃষ্টাব্দ): 1890

আমারে কে নিবি ভাই (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কোন আলোতে প্রাণের প্রদীপ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার এই পথ-চাওয়াতেই আনন্দ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑