• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো সুন্দর, একদা কী জানি কোন্‌ পুণ্যের ফলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওগো সুন্দর, একদা কী জানি কোন্‌ পুণ্যের ফলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো সুন্দর, একদা কী জানি কোন্‌ পুণ্যের ফলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো সুন্দর, একদা কী জানি কোন্‌ পুণ্যের ফলে
আমি বনফুল তোমার মালায় ছিলাম তোমার গলে ॥
          তখন প্রভাতে প্রথম তরুণ আলো
          ঘুম-ভাঙা চোখে ধরার লেগেছে ভালো,
বিভাসে ললিতে নবীনের বীণা বেজেছে জলে স্থলে ॥
          আজি এ ক্লান্ত দিবসের অবসানে
          লুপ্ত আলোয়, পাখির সুপ্ত গানে,
শ্রান্তি-আবেশে যদি অবশেষে ঝরে ফুল ধরাতলে–
          সন্ধ্যাবাতাসে অন্ধকারের পারে
          পিছে পিছে তব উড়ায়ে চলুক তারে,
ধুলায় ধুলায় দীর্ণ জীর্ণ না হোক সে পলে পলে ॥

রাগ: দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ আশ্বিন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ অক্টোবর, ১৯২৬
রচনাস্থান: প্রাগ
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ওগো সুন্দর, একদা কী জানি কোন্‌ পুণ্যের ফলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওই মরণের সাগরপারে চুপে চুপে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑