• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি!
          সন্ধ্যাকাশের বক্ষ যে ওই বজ্রবাণে যায় টুটি ॥
সুন্দর হে, তোমার চেয়ে                  ফুল ছিল সব শাখা ছেয়ে,
          ঝড়ের বেগে আঘাত লেগে ধুলায় তারা যায় লুটি ॥
          মিলনদিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী!
          ভীরুকে ভয় দেখাতে চাও, একি দারুণ চাতুরী!
যদি তোমার কঠিন ঘায়ে                  বাঁধন দিতে চাও ঘুচায়ে,
          কঠোর বলে টেনে নিয়ে বক্ষে তোমার দাও ছুটি ॥

রাগ: খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৫
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওগো সুন্দর, একদা কী জানি কোন্‌ পুণ্যের ফলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জাগে নাথ জোছনারাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑