• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওই মরণের সাগরপারে চুপে চুপে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওই মরণের সাগরপারে চুপে চুপে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওই মরণের সাগরপারে চুপে চুপে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          ওই মরণের সাগরপারে চুপে চুপে
          এলে তুমি ভুবনমোহন স্বপনরূপে ॥
                   কান্না আমার সারা প্রহর তোমায় ডেকে
                   ঘুরেছিল চারি দিকের বাধায় ঠেকে,
                             বন্ধ ছিলেম এই জীবনের অন্ধকূপে–
                             আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে ॥
                   আজ কী দেখি কালো চুলের আঁধার ঢালা,
তারি    স্তরে স্তরে সন্ধ্যাতারার মানিক জ্বালা।
          আকাশ আজি গানের ব্যথায় ভরে আছে,
          ঝিল্লিরবে কাঁপে তোমার পায়ের কাছে,
                   বন্দনা তোর পুষ্পবনের গন্ধধূপে–
                   আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে ॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

ওই মরণের সাগরপারে চুপে চুপে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি সুন্দর যৌবনঘন রসময় তব মূর্তি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওগো সুন্দর, একদা কী জানি কোন্‌ পুণ্যের ফলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑