• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে গো অন্তরতর সে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কে গো অন্তরতর সে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কে গো অন্তরতর সে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                  কে গো অন্তরতর সে
    আমার চেতনা আমার বেদনা তারি সুগভীর পরশে॥
আঁখিতে আমার বুলায় মন্ত্র,        বাজায় হৃদয়বীণার তন্ত্র,
        কত আনন্দে জাগায় ছন্দ কত সুখে দুখে হরষে॥
সোনালি রুপালি সবুজে সুনীলে      সে এমন মায়া কেমনে গাঁথিলে–
        তারি সে আড়ালে চরণ বাড়ালে, ডুবালে সে সুধাসরসে।
কত দিন আসে কত যুগ যায়,      গোপনে গোপনে পরান ভুলায়,
    নানা পরিচয়ে নানা নাম ল’য়ে নিতি নিতি রস বরষে॥

রাগ: ইমন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৬ বৈশাখ, ১৩১৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1912
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

কে গো অন্তরতর সে
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমারে দিই তোমার হাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑