• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমারে দিই তোমার হাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমারে দিই তোমার হাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমারে দিই তোমার হাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              আমারে দিই তোমার হাতে
                   নূতন ক’রে নূতন প্রাতে ॥
দিনে দিনেই ফুল যে ফোটে,   তেমনি করেই ফুটে ওঠে
              জীবন তোমার আঙিনাতে
                   নূতন ক’রে নূতন প্রাতে ॥
              বিচ্ছেদেরই ছন্দে লয়ে
                   মিলন ওঠে নবীন হয়ে।
আলো-অন্ধকারের তীরে   হারায়ে পাই ফিরে ফিরে,
              দেখা আমার তোমার সাথে
                   নূতন ক’রে নূতন প্রাতে ॥

রাগ: ভৈরবী
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ মার্চ, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমারে দিই তোমার হাতে  (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কে গো অন্তরতর সে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑