• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     হৃদয়শশী হৃদিগগনে   উদিল মঙ্গললগনে,
     নিখিল সুন্দর ভুবনে   একি এ মহামধুরিমা ॥
ডুবিল কোথা দুখ সুখ রে   অপার শান্তির সাগরে,
     বাহিরে অন্তরে জাগে রে শুধুই সুধাপুরনিমা ॥
গভীর সঙ্গীত দ্যুলোকে   ধ্বনিছে গম্ভীর পুলকে,
          গগন-অঙ্গন-আলোকে উদার দীপদীপ্তিমা।
চিত্তমাঝে কোন্‌ যন্ত্রে   কী গান মধুময় মন্ত্রে
          বাজে রে অপরূপ তন্ত্রে, প্রেমের কোথা পরিসীমা ॥

রাগ: ইমনকল্যাণ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ কার্তিক, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: জোড়াসাঁকো
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মহারাজ একি সাজে এলে হৃদয়পুরমাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমারে দিই তোমার হাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑