• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এই-যে তোমার প্রেম,ওগো হৃদয়হরণ,
      এই-যে পাতায় আলো নাচে সোনার বরন॥
এই-যে মধুর আলসভরে    মেঘ ভেসে যায় আকাশ-‘পরে,
      এই-যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ॥
প্রভাত-আলোর ধারায় আমার নয়ন ভেসেছে।
  এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে।
    তোমারি মুখ ওই নুয়েছে,    মুখে আমার চোখ থুয়েছে,
      আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ॥

রাগ: বিভাস-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ভাদ্র, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কে গো অন্তরতর সে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমারি মধুর রূপে ভরেছ ভুবন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑