• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আলো যে আজ গান করে মোর প্রাণে গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আলো যে আজ গান করে মোর প্রাণে গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আলো যে আজ গান করে মোর প্রাণে গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আলো যে আজ গান করে মোর প্রাণে গো
          কে এল মোর অঙ্গনে কে জানে গো ॥
হৃদয় আমার উদাস ক’রে        কেড়ে নিল আকাশ মোরে,
      বাতাস আমায় আনন্দবাণ হানে গো ॥
              দিগন্তের ওই নীল নয়নের ছায়াতে
                        কুসুম যেন বিকাশে মোর কায়াতে।
মোর হৃদয়ের সুগন্ধ যে   বাহির হল কাহার খোঁজে,
          সকল জীবন চাহে কাহার পানে গো ॥

রাগ: ভৈরব
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

আলো যে আজ গান করে মোর  প্রাণে গো (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সুন্দর বটে তব অঙ্গদখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑