• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোর         সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ,
     তোমায়     করি গো নমস্কার।
মোর         অন্ধকারের অন্তরে তুমি হেসেছ,
     তোমায়     করি গো নমস্কার।
এই          নম্র নীরব সৌম্য গভীর আকাশে
     তোমায় করি গো নমস্কার।
এই          শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে
     তোমায়     করি গো     নমস্কার।
এই          ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল-আসনে
     তোমায়     করি গো নমস্কার।
এই          স্তব্ধ তারার মৌনমন্ত্রভাষণে
     তোমায়     করি গো নমস্কার।
এই          কর্ম-অন্তে নিভৃত পান্থশালাতে
     তোমায়     করি গো নমস্কার।
এই          গন্ধগহন-সন্ধ্যাকুসুম-মালাতে
     তোমায়     করি গো নমস্কার।

রাগ: ইমন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ আষাঢ়, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ জুন, ১৯১৪
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আলো যে আজ গান করে মোর প্রাণে গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এই তো তোমার আলোকধেনু সূর্য (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑