• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুন্দর বটে তব অঙ্গদখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সুন্দর বটে তব অঙ্গদখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সুন্দর বটে তব অঙ্গদখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সুন্দর বটে তব অঙ্গদখানি    তারায় তারায় খচিত–
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি    বর্ণে বর্ণে রচিত॥
খড়্গ তোমার আরো মনোহর লাগে  বাঁকা বিদ্যুতে আঁকা সে,
গরুড়ের পাখা রক্ত রবির রাগে  যেন গো অস্ত-আকাশে।
জীবন-শেষের শেষ জাগরণসম  ঝলসিছে মহাবেদনা-
নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম  তীব্র ভীষণ চেতনা।
সুন্দর বটে তব অঙ্গদখানি  তারায় তারায় খচিত-
খড়্গ তোমার,হে দেব ব্রজপাণি,  চরম শোভায় রচিত।

রাগ: ইমন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ ফাল্গুন, ১৩১৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ জুন, ১৯২২
রচনাস্থান: The Heath, 2 Hartford Road, Hampstead, লন্ডন
স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী

সুন্দর বটে তব অঙ্গদখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আলো যে আজ গান করে মোর প্রাণে গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑