• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর!
পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর   সুন্দর হে সুন্দর ॥
     আলোকে মোর চক্ষুদুটি     মুগ্ধ হয়ে উঠল ফুটি,
হৃদ্‌গগনে পবন হল সৌরভেতে মন্থর   সুন্দর হে সুন্দর ॥
          এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত,
          এই তোমারি মিলনসুধা রইল প্রাণে সঞ্চিত।
     তোমার মাঝে এমনি ক’রে   নবীন করি লও যে মোরে
এই জনমে ঘটালে মোর জন্ম-জনমান্তর   সুন্দর হে সুন্দর ॥

রাগ: দেশ
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ বৈশাখ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ মে, ১৯১৪
রচনাস্থান: রামগড়
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সকল গর্ব দূর করি দিব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সুন্দর বটে তব অঙ্গদখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑