• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সকল গর্ব দূর করি দিব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সকল গর্ব দূর করি দিব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সকল গর্ব দূর করি দিব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সকল গর্ব দূর করি দিব,
          তোমার গর্ব ছাড়িব না।
সবারে ডাকিয়া কহিব যে দিন
          পাব তব পদরেণুকণা ॥
তব আহ্বান আসিবে যখন
          সে কথা কেমনে করিব গোপন!
সকল বাক্যে সকল কর্মে
          প্রকাশিবে তব আরাধনা ॥
যত মান আমি পেয়েছি যে কাজে
          সে দিন সকলই যাবে দূরে,
শুধু তব মান দেহে মনে মোর
          বাজিয়া উঠিবে এক সুরে।
পথের পথিক সেও দেখে যাবে
তোমার বারতা মোর মুখভাবে
ভবসংসারবাতায়নতলে
          ব’সে রব যবে আনমনা ॥

রাগ: আড়ানা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন, ভীমরাও শাস্ত্রী

সকল গর্ব দূর করি দিব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কোথায় তুমি আমি কোথায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑