• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নমি নমি চরণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নমি নমি চরণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নমি নমি চরণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নমি নমি চরণে,
          নমি কলুষহরণে ॥
সুধারসনির্ঝর হে,
          নমি নমি চরণে।
নমি চিরনির্ভর হে
          মোহগহনতরণে ॥
নমি চিরমঙ্গল হে,
নমি চিরসম্বল হে।
উদিল তপন, গেল রাত্রি,
          নমি নমি চরণে।
জাগিল অমৃতপথযাত্রী–
     নমি চিরপথসঙ্গী,
          নমি নিখিলশরণে ॥
নমি সুখে দুঃখে ভয়ে,
নমি জয়পরাজয়ে।
অসীম বিশ্বতলে
          নমি নমি চরণে।
নমি চিতকমলদলে
     নিবিড় নিভৃতে নিলয়ে,
          নমি জীবনে মরণে ॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1919

নমি নমি চরণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ফুল বলে ধন্য আমি মাটির পরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑