ফুল বলে ধন্য আমি মাটির পরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
ফুল বলে, ধন্য আমি মাটির ‘পরে,
দেবতা ওগো, তোমার সেবা আমার ঘরে॥
জন্ম নিয়েছি ধূলিতে, দয়া করে দাও ভুলিতে,
নাই ধূলি মোর অন্তরে।
নয়ন তোমার নত করো,
দলগুলি কাঁপে থরো থরো।
চরণপরশ দিয়ো দিয়ো, ধূলির ধনকে করো স্বর্গীয়–
ধরার প্রণাম আমি তোমার তরে॥
রাগ: ইমনকল্যাণ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1340
রচনাকাল (খৃষ্টাব্দ): 1933
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
.
ফুল বলে, ধন্য আমি (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
ফুল বলে, ধন্য আমি
ধন্য আমি মাটির ‘পরে।
দেবতা ওগো, তোমার সেবা
আমার ঘরে।
জন্ম নিয়েছি ধূলিতে,
দয়া করে দাও ভুলিতে,
নাই ধূলি মোর অন্তরে।
নয়ন তোমার নত করো,
দলগুলি কাঁপে থরোথরো।
চরণপরশ দিয়ো দিয়ো,
ধূলির ধনকে করো স্বর্গীয়,
ধরার প্রণাম আমি তোমার তরে॥

Leave a Reply