• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
     সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে ॥
ঘন শ্রাবণমেঘের মতো       রসের ভারে নম্র নত
     একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
     সমস্ত মন পড়িয়া থাক্‌ তব ভবনদ্বারে ॥
নানা সুরের আকুল ধারা       মিলিয়ে দিয়ে আত্মহারা
     একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
     সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে।
হংস যেমন মানসযাত্রী        তেমনি সারা দিবসরাত্রি
     একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
     সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ-পারে ॥

রাগ: ছায়ানট
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ শ্রাবণ, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী, এ. এ. বাকে

একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নমি নমি চরণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমারি নামে নয়ন মেলিনু পুণ্যপ্রভাতে আজি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑