ওই রে তরী দিল খুলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
ওই রে তরী দিল খুলে।
তোর বোঝা কে নেবে তুলে?।
সামনে যখন যাবি ওরে থাক্-না পিছন পিছে পড়ে–
পিঠে তারে বইতে গেলি, একলা পড়ে রইলি কূলে ॥
ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি এনে–
তাই যে তোরে বারে বারে ফিরতে হল, গেলি ভুলে।
ডাক্ রে আবার মাঝিরে ডাক, বোঝা তোমার যাক ভেসে যাক–
জীবনখানি উজাড় করে সঁপে দে তার চরণমূলে ॥
রাগ: ভৈরবী
তাল: রূপকড়া
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ জ্যৈষ্ঠ, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: তিনধরিয়া
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী
.
ওই রে তরী দিল খুলে (পরিশিষ্ট ২ – পরিশোধ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
ওই রে তরী দিল খুলে।
তোর বোঝা কে নেবে তুলে।
সামনে যখন যাবি ওরে,
থাক্-না পিছন পিছে পড়ে—
পিঠে তার বইতে গেলে
একলা প’ড়ে রইবি কূলে।
ঘরের বোঝা টেনে টেনে
পারের ঘাটে রাখলি এনে—
তাই যে তোরে বারে বারে
ফিরতে হল গেলি ভুলে।
ডাক্ রে অবার মাঝিরে ডাক্,
বোঝা তোমার যাক ভেসে যাক—
জীবনখানি উজাড় ক’রে
সঁপে দে তার চরণমূলে।।
রাগ: ভৈরবী
তাল: রূপকড়া
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ জ্যৈষ্ঠ, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: তিনধরিয়া
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Leave a Reply