• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি কী বলে করিব নিবেদন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি কী বলে করিব নিবেদন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     আমি    কী ব’লে করিব নিবেদন
          আমার হৃদয় প্রাণ মন ॥
     চিত্তে আসি দয়া করি         নিজে লহো অপহরি,
করো তারে আপনারি ধন– আমার হৃদয় প্রাণ মন ॥
     শুধু ধূলি, শুধু ছাই,         মূল্য যার কিছু নাই,
মূল্য তারে করো সমর্পণ         স্পর্শে তব পরশরতন!
     তোমারি গৌরবে যবে         আমার গৌরব হবে
              সব তবে দিব বিসর্জন–
                   আমার হৃদয় প্রাণ মন ॥

রাগ: পিলু
তাল: অর্ধঝাঁপ
রচনাকাল (বঙ্গাব্দ): 1308
রচনাকাল (খৃষ্টাব্দ): 1902
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওই রে তরী দিল খুলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সংসার যবে মন কেড়ে লয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑