• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ॥
ধরণী’পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ফুলপল্লব-গীতগন্ধ-সুন্দর-বরনে ॥
বহে জীবন রজনীদিন চিরনূতনধারা,
করুণা তব অবিশ্রাম জনমে মরণে ॥
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ,
কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপহরণে ॥
জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব
শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে ॥


রাগ: ঝিঁঝিট
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1299
রচনাকাল (খৃষ্টাব্দ): 1892
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তাঁহারে আরতি করে চন্দ্র তপন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওই রে তরী দিল খুলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑