• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তাঁহারে আরতি করে চন্দ্র তপন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তাঁহারে আরতি করে চন্দ্র তপন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তাঁহারে আরতি করে চন্দ্র তপন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তাঁহারে     আরতি করে চন্দ্র তপন,    দেব মানব বন্দে চরণ–
     আসীন সেই বিশ্বশরণ    তাঁর জগতমন্দিরে ॥
অনাদিকাল অনন্তগগন   সেই          অসীম-মহিমা-মগন–
     তাহে তরঙ্গ উঠে সঘন   আনন্দ-নন্দ-নন্দ রে ॥
হাতে লয়ে ছয় ঋতুর ডালিপায়ে দেয় ধরা কুসুম ঢালি–
     কতই বরণ, কতই গন্ধ  কত গীত কত ছন্দ রে ॥
বিহগগীত গগন ছায়–   জলদ গায়, জলধি গায়–
     মহাপবন হরষে ধায়,         গাহে গিরিকন্দরে।
কত কত শত ভকত প্রাণ   হেরিছে পুলকে, গাহিছে গান–
     পুণ্য কিরণে ফুটিছে প্রেম,  টুটিছে মোহবন্ধ রে ॥

রাগ: বড়হংস-সারং
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন, দিনেন্দ্রনাথ ঠাকুর

তাঁহারে আরতি করে চন্দ্র তপন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি ধন্য ধন্য হে ধন্য তব প্রেম (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑