• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি ধন্য ধন্য হে ধন্য তব প্রেম (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি ধন্য ধন্য হে ধন্য তব প্রেম (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি ধন্য ধন্য হে ধন্য তব প্রেম (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম,
          ধন্য তোমার জগতরচনা ॥
একি অমৃতরসে চন্দ্র বিকাশিলে,
          এ সমীরণ পুরিলে প্রাণহিল্লোলে ॥
একি প্রেমে তুমি ফুল ফুটাইলে,
          কুসুমবন ছাইলে শ্যাম পল্লবে ॥
একি গভীর বাণী শিখালে সাগরে,
          কী মধুগীতি তুলিলে নদীকল্লোলে!
একি ঢালিছ সুধা, মানবহৃদয়ে,
          তাই হৃদয় গাইছে প্রেম-উল্লাসে ॥

রাগ: কেদারা
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, কাঙ্গালীচরণ সেন

তুমি ধন্য ধন্য হে ধন্য তব প্রেম (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জগতে তুমি রাজা, অসীম প্রতাপ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তাঁহারে আরতি করে চন্দ্র তপন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑