তিমিরদুয়ার খোলো এসো এসো নীরবচরণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
তিমিরদুয়ার খোলো– এসো, এসো নীরবচরণে।
জননী আমার, দাঁড়াও এই নবীন অরুণকিরণে ॥
পুণ্যপরশপুলকে সব আলস যাক দূরে।
গগনে বাজুক বীণা জগত-জাগানো সুরে।
জননী, জীবন জুড়াও তব প্রসাদসুধাসমীরণে।
জননী আমার, দাঁড়াও মম জ্যোতিবিভাসিত নয়নে ॥
রাগ: রামকেলী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩১৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1908
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply