তুমি জাগিছ কে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি জাগিছ কে?
তব আঁখিজ্যোতি ভেদ করে সঘন গহন
তিমিররাতি ॥
চাহিছ হৃদয়ে অনিমেষ নয়নে,
সংশয়চপল প্রাণ কম্পিত ত্রাসে ॥
কোথা লুকাব তোমা হতে স্বামী–
এ কলঙ্কিত জীবন তুমি দেখিছ, জানিছ–
প্রভু, ক্ষমা করো হে।
তব পদপ্রান্তে বসি একান্তে দাও কাঁদিতে আমায়,
আর কোথা যাই ॥
রাগ: গৌড়
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

Leave a Reply