• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জননী তোমার করুণ চরণখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জননী তোমার করুণ চরণখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জননী তোমার করুণ চরণখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥
জননী, তোমার মরণহরণ বাণী
নীরব গগনে ভরি উঠে চুপে চুপে।
তোমারে নমি হে সকল ভুবন-মাঝে,
তোমারে নমি হে সকল জীবন-কাজে;
তনু মন ধন করি নিবেদন আজি
ভক্তিপাবন তোমার পূজার ধূপে।
জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥

রাগ: গুণকেলী
তাল: নবপঞ্চতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1315
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

জননী তোমার করুণ চরণখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তিমিরদুয়ার খোলো এসো এসো নীরবচরণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑