• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আমার  হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে!
          কাতর পরান ধায় বাহু বাড়ায়ে ॥
হৃদয়ে   উথলে তরঙ্গ চরণপরশের তরে,
তারা    চরণকিরণ লয়ে কাড়াকাড়ি করে।
          মেতেছে হৃদয় আমার, ধৈরজ না মানে--
          তোমারে ঘেরিতে চায়, নাচে সঘনে ॥
সখা,    ওইখেনেতে থাকো তুমি, যেয়ো না চলে--
আজি   হৃদয়সাগরের বাঁধ ভাঙি সবলে।
          কোথা হতে আজি প্রেমের পবন ছুটেছে,
আমার  হৃদয়ে তরঙ্গ কত নেচে উঠেছে।
          তুমি দাঁড়াও, তুমি যেয়ো না--
আমার  হৃদয়ে তরঙ্গ আজি নেচে উঠেছে ॥
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পেয়েছি সন্ধান তব অন্তর্যামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জননী তোমার করুণ চরণখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑