• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে।
          তুমি অর্ন্তযামী হৃদয়স্বামী, সকলই জানিছ হে–
          যত দুঃখ লাজ দারিদ্র৻ সঙ্কট আর জানাইব কারে?।
          অপরাধ কত করেছি, নাথ, মোহপাশে প’ড়ে–
          তুমি ছাড়া, প্রভু, মার্জনা কেহ করিবে না সংসারে ॥
          সব বাসনা দিব বিসর্জন তোমার প্রেমপাথারে,
          সব বিরহ বিচ্ছেদ ভুলিব তব মিলন-অমৃতধারে।
আর    আপন ভাবনা পারি না ভাবিতে, তুমি লহো মোর ভার–
          পরিশ্রান্ত জনে, প্রভু, লয়ে যাও সংসারসাগরপারে ॥

রাগ: কাফি
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1294
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কেন জাগে না, জাগে না অবশ পরান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑