• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন জাগে না, জাগে না অবশ পরান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কেন জাগে না, জাগে না অবশ পরান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কেন জাগে না, জাগে না অবশ পরান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কেন      জাগে না, জাগে না অবশ পরান–
          নিশিদিন অচেতন ধূলিশয়ান?।
          জাগিছে তারা নিশীথ-আকাশে,
          জাগিছে শত অনিমেষ নয়ান ॥
          বিহগ গাহে বনে ফুটে ফুলরাশি,
          চন্দ্রমা হাসে সুধাময় হাসি–
          তব মাধুরী কেন জাগে না প্রাণে?
          কেন হেরি না তব প্রেমবয়ান?।
          পাই জননীর অযাচিত স্নেহ,
          ভাই ভগিনী মিলি মধুময় গেহ
          কত ভাবে সদা তুমি আছ হে কাছে,
          কেন করি তোমা হতে দূরে প্রয়াণ?।

রাগ: বেহাগ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

কেন জাগে না, জাগে না অবশ পরান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যাদের চাহিয়া তোমারে ভুলেছি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑