শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে– ফিরি হে দ্বারে দ্বারে–
চিরভিখারি হৃদি মম নিশিদিন চাহে কারে ॥
চিত্ত না শান্তি জানে, তৃষ্ঞা না তৃপ্তি মানে–
যাহা পাই তাই হারাই, ভাসি অশ্রুধারে ॥
সকল যাত্রী চলি গেল, বহি গেল সব বেলা,
আসে তিমিরযামিনী, ভাঙিয়া গেল মেলা–
কত পথ আছে বাকি, যাব চলি ভিক্ষা রাখি,
কোথা জ্বলে গৃহপ্রদীপ কোন্ সিন্ধুপারে ॥
রাগ: কাফি
তাল: সুরফাঁকতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1309
রচনাকাল (খৃষ্টাব্দ): 1903
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Leave a Reply