• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আসা-যাওয়ার মাঝখানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আসা-যাওয়ার মাঝখানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আসা-যাওয়ার মাঝখানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   আসা-যাওয়ার মাঝখানে
          একলা আছ চেয়ে কাহার পথ-পানে ॥
আকাশে ওই কালোয় সোনায়   শ্রাবণমেঘের কোণায় কোণায়
          আঁধার-আলোয় কোন্‌ খেলা যে কে জানে
                   আসা-যাওয়ার মাঝখানে ॥
শুকনো পাতা ধুলায় ঝরে,  নবীন পাতায় শাখা ভরে।
মাঝে তুমি আপন-হারা, পায়ের কাছে জলের ধারা
          যায় চলে ওই অশ্রু-ভরা কোন্‌ গানে
                   আসা-যাওয়ার মাঝখানে ॥

রাগ: পূরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): জুলাই, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আসা-যাওয়ার মাঝখানে (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আরাম-ভাঙা উদাস সুরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বারে বারে পেয়েছি যে তারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑