আরাম-ভাঙা উদাস সুরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আরাম-ভাঙা উদাস সুরে
আমার বাঁশির শূন্য হৃদয় কে দিল আজ ব্যথায় পূরে ॥
বিরামহারা ঘরছাড়াকে ব্যাকুল বাঁশি আপনি ডাকে–
ডাকে স্বপন-জাগরণে, কাছের থেকে ডাকে দূরে ॥
আমার প্রাণের কোন্ নিভৃতে লুকিয়ে কাঁদায় গোধূলিতে–
মন আজও তার নাম জানে না, রূপ আজও তার নয়কো চেনা–
কেবল যে সে ছায়ার বেশে স্বপ্নে আমার বেড়ায় ঘুরে ॥
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): চৈত্র, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1927
Leave a Reply