• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে–
          তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে ॥
ফুরায় যবে মিলনরাতি               তবু চির সাথের সাথি
          ফুরায় না তো তোমায় পাওয়া, এসো স্বপনসাজে ॥
          তোমার সুধারসের ধারা গহনপথে এসে
          ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে।
শ্রবণে মোর নব নব                   শুনিয়েছিলে যে সুর তব
          বীণা থেকে বিদায় নিল, চিত্তে আমার বাজে ॥

রাগ: খাম্বাজ-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ কার্তিক, ১৩৪৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ নভেম্বর, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: রমা কর

নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আরো চাই যে, আরো চাই গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আরাম-ভাঙা উদাস সুরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑