• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আরো চাই যে, আরো চাই গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আরো চাই যে, আরো চাই গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আরো চাই যে, আরো চাই গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     আরো চাই যে, আরো চাই গো– আরো যে চাই।
     ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই ॥
সকালবেলার আলোয় ভরা         এই-যে আকাশ বসুন্ধরা
     এরে আমার জীবন-মাঝে কুড়ানো চাই–
     সকল ধন যে বাইরে আমার, ভিতরে নাই ॥
     প্রাণের বীণায় আরো আঘাত, আরো যে চাই।
     গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই।
দিনরজনীর বাঁশি পূরে           যে গান বাজে অসীম সুরে
     তারে আমার প্রাণের তারে বাজানো চাই।
     আপন গান যে দূরে তাহার, নিয়ড়ে নাই ॥

রাগ: রামকেলী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২২ মার্চ, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আরো চাই যে, আরো চাই গো (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আর নহে, আর নয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑