• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর নহে, আর নয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আর নহে, আর নয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আর নহে, আর নয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              আর নহে, আর নয়,
আমি        করি নে আর ভয়।
আমার       ঘুচল-কাঁদন, ফলল সাধন, হল বাঁধন ক্ষয় ॥
ওই          আকাশে ওই ডাকে,
আমায়       আর কে ধ’রে রাখে–
আমি        সকল দুয়ার খুলেছি, আজ যাব সকলময় ॥
ওরা          ব’সে ব’সে মিছে
শুধু           মায়াজাল গাঁথিছে–
ওরা          কী-যে গোনে ঘরের কোণে আমায় ডাকে পিছে।
আমার       অস্ত্র হল গড়া,
আমার       বর্ম হল পরা–
এবার        ছুটবে ঘোড়া পবনবেগে, করবে ভুবন জয় ॥

রাগ: শঙ্করা
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1318
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

আর নহে, আর নয় (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দাও হে আমার ভয় ভেঙে দাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আরো চাই যে, আরো চাই গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑