• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বারে বারে পেয়েছি যে তারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বারে বারে পেয়েছি যে তারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বারে বারে পেয়েছি যে তারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

               বারে বারে পেয়েছি যে তারে
              চেনায় চেনায় অচেনারে ॥
যারে দেখা গেল তারি মাঝে      না-দেখারই কোন্‌ বাঁশি বাজে,
যে আছে বুকের কাছে কাছে চলেছি তাহারি অভিসারে ॥
অপরূপ সে যে রূপে রূপে        কী খেলা খেলিছে চুপে চুপে।
কানে কানে কথা উঠে পূরে      কোন্‌ সুদূরের সুরে সুরে
চোখে-চোখে-চাওয়া নিয়ে চলে কোন্‌ অজানারই পথপারে ॥

রাগ: বাউল
তাল: দাদরা-খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

বারে বারে পেয়েছি যে তারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আসা-যাওয়ার মাঝখানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এ পথ গেছে কোন্‌খানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑