• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
          তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
মেঘের কলস ভ’রে ভ’রে   প্রসাদবারি পড়ে ঝ’রে,
          সকল দেহে প্রভাতবায়ু ঘুচায় অবসাদ–
          তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
          তৃণ যে এই ধুলার ‘পরে পাতে আঁচলখানি,
          এই-যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী,
ফুল যে আসে দিনে দিনে   বিনা রেখার পথটি চিনে,
          এই-যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ–
          তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥

রাগ: বিলাতি ভাঙা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২০ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন

সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑