• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া,
          বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া ॥
এই-যে বিপুল ঢেউ লেগেছে  তোর মাঝেতে উঠুক নেচে,
              সকল পরান দিক-না নাড়া ॥
          বোস্‌-না ভ্রমর, এই নীলিমায় আসন লয়ে
          অরুণ-আলোর স্বর্ণরেণু মাখা হয়ে।
যেখানেতে অগাধ ছুটি   মেল সেথা তোর ডানাদুটি,
          সবার মাঝে পাবি ছাড়া ॥


রাগ: পঞ্চম-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সমরেশ চৌধুরী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যে থাকে থাক-না দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑