• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো
          সেই তো তোমার আলো!
সকল দ্বন্দ্ববিরোধ-মাঝে জাগ্রত যে ভালো
          সেই তো তোমার ভালো ॥
পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ
          সেই তো তোমার গেহ।
সমরঘাতে অমর করে রুদ্রনিঠুর স্নেহ
          সেই তো তোমার স্নেহ ॥
সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান
          সেই তো তোমার দান।
মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ
          সেই তো তোমার প্রাণ।
বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি
          সেই তো স্বর্গভূমি।
সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমি
          সেই তো আমার তুমি ॥

রাগ: বৃন্দাবনী সারং
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ অক্টোবর, ১৯১৪
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ডাকে বার বার ডাকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑