• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই
          নীড়বিরাগী হৃদয় আমার উধাও হল সেই ॥
নীল অতলের কোথা থেকে         উদাস তারে করল যে কে
          গোপনবাসী সেই উদাসীর ঠিক-ঠিকানা নেই ॥
          “সুপ্তিশয়ন আয় ছেড়ে আয়’ জাগে যে তার ভাষা,
          সে বলে “চল্‌ আছে যেথায় সাগরপারের বাসা’।
দেশ-বিদেশের সকল ধারা           সেইখানে হয় বাঁধনহারা
          কোণের প্রদীপ মিলায় শিখা জ্যোতিসমুদ্রেই ॥

রাগ: ভৈরবী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১০ পৌষ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ ডিসেম্বর, ১৯২২

প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি মর্মরধ্বনি কেন জাগিল রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑