• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি মর্মরধ্বনি কেন জাগিল রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি মর্মরধ্বনি কেন জাগিল রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি মর্মরধ্বনি কেন জাগিল রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আজি মর্মরধ্বনি কেন    জাগিল রে!
     মম পল্লবে পল্লবে   হিল্লোলে হিল্লোলে
              থরথর কম্পন লাগিল রে ॥
     কোন্‌ ভিখারি হায় রে   এল আমারি এ অঙ্গনদ্বারে,
          বুঝি    সব মন ধন মম লাগিল রে ॥
          হৃদয় বুঝি তারে জানে,
          কুসুম ফোটায় তারি গানে।
আজি মম অন্তরমাঝে    সেই     পথিকেরই পদধ্বনি বাজে,
          তাই       চকিতে চকিতে ঘুম ভাঙিল রে ॥

রাগ: সাহানা
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার প্রাণে গভীর গোপন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑