• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার প্রাণে গভীর গোপন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার প্রাণে গভীর গোপন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার প্রাণে গভীর গোপন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার প্রাণে গভীর গোপন মহা-আপন সে কি,
          অন্ধকারে হঠাৎ তারে দেখি ॥
যবে দুর্দম ঝড়ে      আগল খুলে পড়ে,
          কার সে নয়ন-‘পরে নয়ন যায় গো ঠেকি ॥
যখন আসে পরম লগন তখন গগন-মাঝে
          তাহার ভেরী বাজে।
বিদ্যুত-উদ্ভাসে       বেদনারই দূত আসে,
          আমন্ত্রণের বাণী যায় হৃদয়ে লেখি ॥

রাগ: বৃন্দাবনী সারং
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1926
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি মর্মরধ্বনি কেন জাগিল রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑