• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
          আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥
দেহমনের সুদূর পারে    হারিয়ে ফেলি আপনারে,
          গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥
          আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
          দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।
বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা–
          জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।

রাগ: মিশ্র কেদারা
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ আশ্বিন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: ন্যুর্নবর্গ, জার্মানী
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আছ আপন মহিমা লয়ে মোর গগনে রবি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার প্রাণে গভীর গোপন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑